লোগো

ঘুমের অভাব শিশুর শেখার ক্ষমতাকে কীভাবে প্রভাবিত করে?

ঘুমের অভাব শিশুর শেখার ক্ষমতাকে কীভাবে প্রভাবিত করে?

বাবা হওয়ার আগে আমি ভাবতাম শিশুদের ঘুম মানে শুধু বিশ্রাম। বাচ্চা ঘুমালে শান্ত থাকে, কম কান্না করে, এই পর্যন্তই। কিন্তু সন্তান বড় হতে শুরু করার পর বুঝলাম, ঘুম আসলে শিশুর শেখা, আচরণ, মনোযোগ, এমনকি মস্তিষ্কের বিকাশের সাথেও গভীরভাবে জড়িত। আমার চার বছরের ছেলে যখন রাতে ঠিকমতো ঘুমায় না, পরের দিন সেটা খুব স্পষ্ট বোঝা যায়। ছোট ছোট বিষয়েও রেগে যায়, মনোযোগ ধরে রাখতে পারে না, কখনো খেলতে খেলতেই বিরক্ত হয়ে পড়ে। আগে ভাবতাম হয়তো মুড খারাপ। পরে বুঝলাম, অনেক সময় সমস্যার মূল কারণ ঘুমের অভাব।

বর্তমানে চাইল্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট এবং নিউরোসায়েন্টিস্টরা বলছেন, ছোট শিশুদের ব্রেইন ডেভেলপমেন্ট-এর জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শিশুর মস্তিষ্ক শুধু জেগে থাকার সময় না, ঘুমের সময়ও গুরুত্বপূর্ণ কাজ করে।
ঘুমের সময় মস্তিষ্ক দিনের শেখা তথ্য প্রসেস ও অর্গানাইজ করে। এটাকে মেমোরি কনসলিডেশন বলা হয়। সহজভাবে বললে, শিশু দিনে যা দেখে, শেখে বা অভিজ্ঞতা নেয়, ঘুম সেই তথ্যগুলোকে মস্তিষ্কে “গুছিয়ে রাখতে” সাহায্য করে।
তাই যদি ঘুম ঠিকমতো না হয়, তাহলে লার্নিং প্রসেসও বাধাগ্রস্ত হতে পারে।
আমি আগে খেয়াল করতাম, ছেলে নতুন রাইম বা আলফাবেট শিখে খুব এক্সাইটেড থাকে। কিন্তু যেদিন রাতে দেরি করে ঘুমায়, পরের দিন আগের শেখা জিনিসও ভুলে যায় বা মনোযোগ দিয়ে ফলো করতে পারে না। পরে বুঝেছি, এটা খুবই কমন বিষয়।
রিসার্চ অনুযায়ী অপর্যাপ্ত ঘুম শিশুদের—
• অ্যাটেনশন স্প্যান কমাতে পারে
• মেমোরি দুর্বল করতে পারে
• প্রবলেম সলভিং স্কিল-এ প্রভাব ফেলতে পারে
• ল্যাঙ্গুয়েজ লার্নিং ধীর করতে পারে
বিশেষ করে প্রিস্কুল বয়সে পর্যাপ্ত ঘুম বুদ্ধিবৃত্তিক বিকাশ -এর জন্য খুব গুরুত্বপূর্ণ।
আরেকটা বিষয় আমি নিজের সন্তানদের মধ্যে খুব স্পষ্ট দেখেছি, ঘুম কম হলে ইমোশনাল কন্ট্রোল কমে যায়।
যেদিন ছেলে ঠিকমতো ঘুমায় না, সেদিন
• বেশি জেদ করে
• সহজে ফ্রাস্ট্রেটেড হয়
• কান্না বেশি করে
• ছোট বিষয়েও ওভাররিঅ্যাক্ট করে
মনোবিজ্ঞানীরা বলেন, স্লিপ ডিপ্রাইভেশন শিশুদের ইমোশনাল রেগুলেশন দুর্বল করে দেয়। অর্থাৎ তারা নিজের আবেগ ঠিকভাবে ম্যানেজ করতে কষ্ট পায়।
এটা শুধু বিহেভিয়ারের বিষয় না, সোশ্যাল লার্নিং-এর সাথেও সম্পর্কিত। কারণ শিশু যদি সবসময় ইরিটেটিভ বা এক্সহস্টেড থাকে, তাহলে সে ইন্টারঅ্যাকশন ও লার্নিং অ্যাক্টিভিটি থেকেও দূরে সরে যেতে পারে।
বর্তমানে অনেক পরিবারে একটা কমন সমস্যা হলো লেট-নাইট স্ক্রিন টাইম। আমাদের বাসাতেও একসময় এই সমস্যা ছিল। অফিস থেকে দেরিতে ফিরি, তখন বাচ্চারা বাবার সাথে সময় কাটাতে চায়। কখনো কার্টুন, কখনো মোবাইল করতে করতে ঘুম দেরি হয়ে যেত।
কিন্তু American Academy of Pediatrics বলছে, ঘুমের আগে অতিরিক্ত স্ক্রিন দেখা শিশুর ঘুমের মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কারণ স্ক্রিন থেকে বের হওয়া ব্লু লাইট মেলাটোনিন হরমোন-এর উপর প্রভাব ফেলে, যা ঘুম আসতে সাহায্য করে।
আমি পরে বুঝেছি, শুধু “কত ঘণ্টা” ঘুম হলো সেটাই না, স্লিপ রুটিনও গুরুত্বপূর্ণ।
এখন আমরা চেষ্টা করি,
• প্রতিদিন প্রায় একই সময়ে ঘুম পাড়াতে
• ঘুমের আগে স্ক্রিন কমাতে
• বেডটাইম রুটিন রাখতে
যেমন—
• গল্প বলা
• লাইট এর আলো কমিয়ে রাখা
• শান্ত পরিবেশ তৈরি করা
এতে শিশু মানসিকভাবে ঘুমের জন্য প্রস্তুত হয়।
বিশেষজ্ঞরা বয়স অনুযায়ী শিশুদের নির্দিষ্ট পরিমাণ ঘুম রিকমেন্ড করেন। যেমনঃ
• ৩–৫ বছরের শিশুদের সাধারণত ১০–১৩ ঘণ্টা ঘুম প্রয়োজন (ন্যাপসহ)
কিন্তু বাস্তবে অনেক শিশুই এর চেয়ে কম ঘুমায়।
আরেকটা জিনিস আমি বুঝেছি, অনেক বাবা-মা ভাবেন “বাচ্চা তো এনার্জেটিক আছে, মানে ঠিকই আছে।” কিন্তু ওভারটায়ার্ড শিশুরা সবসময় স্লিপি দেখায় না। বরং তারা
• হাইপারঅ্যাকটিভ হতে পারে
• বেশি চঞ্চল হতে পারে
• বেশি ইমোশনাল হতে পারে
ফলে অনেক সময় ঘুমের অভাব ধরা কঠিন হয়।
জয়েন্ট ফ্যামিলিতে আরেকটা চ্যালেঞ্জ থাকে। বাসায় মানুষ বেশি থাকলে নয়েজ বা রুটিন মিসম্যাচ-এর কারণে শিশুর ঘুম ডিস্টার্ব হতে পারে। আমাদের বাসাতেও কখনো দাদা-দাদীর টিভির শব্দ বা ফ্যামিলি গ্যাদারিং-এর কারণে বেডটাইম পিছিয়ে যায়। এখন আমরা অন্তত বাচ্চাদের স্লিপ রুটিনে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি।
আমি এখন বুঝি, ঘুম কোনো “এক্সট্রা লাক্সারি” না। এটা শিশুর ব্রেইনের বেসিক নিড।
আমরা অনেক সময় পড়াশোনা, কোচিং বা এডুকেশনাল কনটেন্ট নিয়ে এত ব্যস্ত হয়ে যাই যে ঘুমের গুরুত্ব ভুলে যাই। অথচ সায়েন্স বলছে, হেলদি স্লিপ ছাড়া ইফেক্টিভ লার্নিং পুরোপুরি সম্ভব না।
আমার ছেলে হয়তো এখনো বুঝবে না ঘুম কেন জরুরি। কিন্তু বাবা হিসেবে আমি এখন অন্তত বুঝি,  শিশুর ফিউচার লার্নিং-এর ফাউন্ডেশন অনেকটাই তৈরি হয় প্রতিদিনের সেই শান্ত, পর্যাপ্ত ঘুমের মধ্য দিয়েই।

এই পোস্টটি শেয়ার করুন:

FacebookTwitterWhatsAppTelegramLinkedIn

💬 মন্তব্য (0)

মন্তব্য লোড হচ্ছে...

মন্তব্য লিখুন

0/1000